HE IS AN AUTHOR OF SCIENCE RELATED BENGALI BOOKS. Attached with SCIENCE AND RATIONALISTS' ASSOCIATION OF INDIA. HIS TWO MOST RECENT BOOKS ARE "GLOBAL WARMING" AND "PARAMANU BIDYUT". BOTH ARE PUBLISHED FROM A LEADING PUBLISHING HOUSE- DEY'S PUBLISHING, KOLKATA. BIPLAB GOT THE 'RAIONALIST AWARD 2010'.
Monday, September 30, 2013
Monday, September 9, 2013
THE WRITERS' BUILDING OF KOLKATA IS A HAUNTED HOUSE!! CAN’T BELIEVE IT? READ 9TH SEPTEMBER NEWSPAPER ''EKDIN'' & FEEL THAT I'M NOT JOKING OR MAKING YOU FOOL. THE NEWSPAPER SAID, "THERE ARE VARIETIES TYPES OF GOBLINS (!)-BRITISH, BENGALI--WH AT NOT!! OUR HONOURABLE PANCHAIT MINISTER SUBRATA MUKHERJEE HIMSELF HAS SEEN THEM!! LO!! THEY HAVE BEEN NAMED AS ''NOTORIOUS GHOST'' AS THEY DISTURB THE NIGHT GUARDS IN VARIOUS WAYS!! MR.MUKHERJEE HAS ALSO CHALLANGED RATIONALISTS TO SPEND AT LEAST A NIGHT THERE........" WE THE MEMBERS OF ‘SCIENCE AND RATIONALISTS ASSOCIATION OF INDIA ’ WOULD LIKE TO ACCEPT THE CHALLENGE. IF HE AGREES WE MUST SHOW HIM THAT GHOST IS ONLY THERE IN THE CHILDREN'S STORY BOOKS. IF A MINISTER SAYS THIS TYPE OF COCK & BULL STORY, WHAT WILL THE COMMON PEOPLE COMMENT?? IS THIS THE RESULT OF VASR & ENTIRE CHANGE? LISTEN HONORABLE MINISTER WE TAKE YOUR CHALLENGE, ARE YOU AGREE???
Tuesday, August 20, 2013
Narendra Dabholkar, leading anti-superstition campaigner of India shot dead
Narendra Dabholkar, leading anti-superstition campaigner of India, social worker and journalist, was gunned down in Pune by unidentified motorcycle-riding assailants on 20thaugust, 2013.
The attack took place around 7.30 a.m.IST near Omkareshwar Temple, when Dabholkar, in his 60s, was on his morning walk. The two gunmen fired indiscriminately at Dabholkar and sped away, leaving him in a pool of blood. The assailants fired four rounds at him from a point blank range and fled on a motorcycle parked nearby.Two bullets hit Dabholkar in his head and chest.
The attack took place around 7.30 a.m.IST near Omkareshwar Temple, when Dabholkar, in his 60s, was on his morning walk. The two gunmen fired indiscriminately at Dabholkar and sped away, leaving him in a pool of blood. The assailants fired four rounds at him from a point blank range and fled on a motorcycle parked nearby.Two bullets hit Dabholkar in his head and chest.
Narendra Dabholkar born on November 1945 was an Indian rationalist and author from Maharashtra. He was the founder-president of Maharashtra Andhashraddha Nirmoolan Samiti (MANS), an organization set up to eradicate superstition. He was a doctor, having obtained an MBBS degree from the Miraj Medical College, Miraj. After working as a general practitioner for over a decade, Dabholkar became a social worker in the 1980s.
Gradually, Dabholkar started focusing on eradication of superstition, and joined the Akhil Bharatiya Andhashraddha Nirmoolan Samiti (ABANS). In 1989, he founded the Maharashtra Andhashraddha Nirmoolan Samiti ("Committee for Eradication of Superstition in Maharashtra"), and campaigned against superstitions, confronting dubious tantriks and holy men. Over the years, Dabholkar had also challenged some of India's "godmen", self-styled Hindu ascetics who have huge followings, over their claims to have performed miracles.
He also campaigned against animal sacrifices during some religious rituals.He was the founding member of Parivartan, a rehabilitation centre located in Satara. Dabholkar was the editor of a renowned Marathi weekly Sadhana.
In the 2010s, Dabholkar made attempts to get an anti-superstition law enacted in the state of Maharashtra. Under his supervision, the MANS drafted the Anti-Jaadu Tona Bill (Anti-Black magic Bill). It was opposed by certain Hindu extremist organizations. It was also opposed by the political parties like Bharatiya Janata Party and Shiv Sena on the grounds that it would adversely affect Hindu culture, customs and traditions. A couple of weeks before his death, Dabholkar had complained that the bill had not been discussed despite being tabled in seven sessions of the state assembly. He accused the chief minister of Maharashtra, Mr. Prithviraj Chavan of stifling progressive thought in the state.
Friday, May 3, 2013
যুক্তিবাদী সমিতি এবং হিউম্যানিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন
বাসুদেব বাবু তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন,
বিজ্ঞানকে ঘরে বন্দি না রেখে মানুষের কাছে পৌছে দিতে হবে। গবেষণাগারেও
বিজ্ঞান বন্দি অবস্থায় থাকলে কোনও লাভই হবেনা, যদিনা মানুষের মধ্যে পৌছে
দেওয়া যায়। যুক্তিবাদী সমিতি এই কাজগুলি দীর্ঘদিন ধরে করছে, তাই ধন্যবাদ।
বাসুদেব বাবু আরও বলেন, আজ যেখানে
সম্মেলন হচ্ছে সেই আদ্রার একটা ঐতিহ্য – সংস্কৃতি ছিল। বেশ কয়েকবছর হল সেসব
স্তিমিত হয়ে গেছে। আমরা আবার নতুন ভাবে সেই সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে
আনবো। সেই জায়গায় দাঁড়িয়ে আদ্রাকে সম্মেলনের স্থান হিসাবে বেছে নেওয়ার জন্য
ধন্যবাদ যুক্তিবাদী সমিতি এবং যুক্তিবাদী আন্দোলন তথা যুক্তিবাদী সমিতির
প্রাণপুরুষ প্রবীর ঘোষকে।
স্বাগত ভাষণ এবং সভাপতির ভাষণে প্রবীর ঘোষ
বলেন, ১৯৮৫ সালে চলার পথ শুরু করেছে যুক্তিবাদী সমিতি। আগে কলকাতায়
সম্মেলন হত, এখন বিভিন্ন জেলায় ঘুরিয়ে-ফিরিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আমরা
বিজ্ঞান আন্দোলন বলতে শুধু বিজ্ঞানের সুযোগ সুবিধা সকলের মধ্যে পৌছে
দেওয়াকেই একমাত্র কাজ হিসাবে মনে করি না। আমরা মনে করি প্রতিটি মানুষকে
বিজ্ঞানমনস্ক এবং যুক্তিবাদী করে গড়ে তুলতে। সেই কাজ আমরা দীর্ঘ বছর ধরে
করে চলেছি। এখন আমাদের কাজকর্ম শুধু মাত্র তথাকথিত অলৌকিক কর্মকান্ডের
ভান্ডা ফোঁড়ের মধ্যেই সীমাবন্ধ নেই। এখন কাজের ক্ষেত্র আরও বেড়েছে।
যুক্তিবাদী সমিতির নতুন সাধারণ সম্পাদক বিপ্লব দাস খুব ভাল কাজ করছে। এখন
বিপ্লবের নেতৃত্বে মধু, সত্যজিত, দ্বিজপদ, অনিকেত, প্রশান্ত সহ বেশ কিছু
নেতা-কর্মী খুব ভালো কাজ করছে। যা আমার যৌবন অবস্থার কাজের কথা মনে করিয়ে
দিচ্ছে।
যুক্তিবাদী সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব
দাস তাঁর সম্পাদকীয় প্রতিবেদনে জানিয়েছেন, সংগঠনের নানা শাখা মিলে এবছর
দেড়শোর ওপর কুসংস্কার বিরোধী ‘অলৌকিক নয়, লৌকিক’ অনুষ্ঠান হয়েছে।
বিদ্যাসাগর জয়ন্তী, সুনীল স্মরন, যুক্তিবাদী-মানবতাবাদী দিবস পালনের মত
অন্যান্য অনুষ্ঠান হয়েছে পঞ্চাশটির মত। ভুতে ধরা, ডাইনির অপবাদ দিয়ে
অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ, বাল্যবিবাহ, ওঝা-অবতার-জ্যোতিষী- বুজরুক
পাকড়াও হয়েছে চল্লিশটির মত। শিশু মেলা, বইমেলা সহ নানা মেলা-উৎসবে বিভিন্ন
শাখা স্টল করেছে।
২ এবং ৩ মার্চ দু’দিন ধরে চলেছিল এই
সম্মেলন। প্রথম দিন সম্পাদকীয় প্রতিবেদন পাঠ, শাখা এবং সদস্যদের পরিচয়,
শাখার কাজের বিবিরণ পেশ, সমস্যা, সম্ভাব্য সমাধান সূত্র, তথ্যচিত্র
প্রদর্শন এবং ‘নারী নির্যাতন এবং মানবতাবাদী আন্দোলন’ শিরোনামে একটি আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন, আগামী কর্মসূচী তৈরি করা, কমিটি
মিটিং, উল্লেখযোগ্য কাজের জন্য সদস্যদের সম্মান প্রদান, ‘বাংলাদেশে
যুক্তিবাদী আন্দোলনের বর্তমান পরিস্থিতি’ শিরোনামে আলোচনা, সাংবাদিক
সম্মেলন এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান সলিল চৌধুরী – ও আলোর
পথযাত্রী …………
বর্ধমানে শিশুর মৃতদেহ এবং মড়ার খুলি বহনের সময় গ্রেপ্তার আট গাজন সন্ন্যাসী
বর্ধমানে শিশুর মৃতদেহ এবং মড়ার খুলি বহনের সময় গ্রেপ্তার আট গাজন সন্ন্যাসী
গাজন উপলক্ষে চৈত্রের শেষে চলে মৃতদেহ ও মড়ার খুলি নিয়ে নৃত্য
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,
চৈত্র মাসে গাজন উপলক্ষে বর্ধমানের কুড়মুন, সোনা পলাশি, পারুই, কুবাজপুর সহ
আশপাশের কয়েকটি গ্রামে মড়ার খুলি নিয়ে নাচানাচি হয়। বৃহস্পতিবার সকালে আ
ট
সন্ন্যাসী বেচারহাট শ্মশান থেকে মাস দুয়েকের বাচ্চাটির মৃত দেহ এবং মড়ার
খুলি নিয়ে মোটর ভ্যানে সোনা পলাশি গ্রামে যাচ্ছিল। শক্তিগড় বাজার এলাকায়
সন্ন্যাসীদের দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা ভ্যানটিকে আটকান।
তল্লাশিতে বাচ্চার মৃতদেহ এবং মড়ার খুলি দেখতে পান স্থানীয়রা। এরপরই
ভ্যানটিকে আটকে শক্তিগড় ফাঁড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে শক্তিগড় ফাঁড়ির
পুলিশ সন্ন্যাসীদের গ্রেপ্তার করে। ভ্যানটিকেও পুলিশ আটক করেছে। এদিনই
ধৃতদের বর্ধমানের সিজেএম আদালতে পেশ করা হয়।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে হয়ে আ
সা
এই অবৈজ্ঞানিক, আইনবিরোধী প্রথা বন্ধের জন্য পুলিশ-প্রশাসন সহ সাধারণ
মানুষের কাছে আবেদন ও প্রচার করে আসছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
এবং হিউম্যানিস্টস অ্যাসোসিয়েশন। সাধারণ মানুষ এমনকি ঐ সমস্ত এলাকার কিছু
মানুষ এই প্রথা বন্ধের পক্ষে মত প্রকাশ করলেও পুলিশ-প্রশাসনকে কোন দিনই এই
প্রথা বন্ধের জন্য কোনও ভূমিকা নিতে দেখা যায়নি। এমনকি ২০০৯ সালে তৎকালীন
পুলিশ সুপারের কাছে এই দুই সংগঠনের পক্ষ থেকে এই প্রথা বন্ধের জন্য আবেদন
করা হলে, তৎকালীন পুলিশ সুপার জানান,এমন কোনও ঘটনা এই জেলায় হয় বলে জানা
নেই। যদিও প্রতি বছর পুলিশি নিরাপত্তার মধ্যেই মৃত মানুষের মাথার খুলি এবং
মৃত শিশুর পচাগলা দেহ নিয়ে নাচানাচি হয়। আজকের এই সাধারণ মানুষের এগিয়ে এসে
গাজন সন্ন্যাসীদের আটক করা এবং পুলিশ তাঁদের গ্রেপ্তার করে যথাযুক্ত আইনি
ব্যবস্থা নিতে উদ্যোগী হওয়ায় আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে।
বিষয়ঃ- আটক ব্লগারদের নিঃশর্ত মুক্তির দাবি
মাননীয় রাষ্ট্রদূত
বাংলাদেশ দূতাবাস
নয়াদিল্লি- ১১০০২১ তারিখঃ ২২/০৪/২০১৩
বিষয়ঃ- আটক ব্লগারদের নিঃশর্ত মুক্তির দাবি
মহাশয়,
বাংলাদেশ ছিল একটি
ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু বিগত দিনগুলিতে বাংলাদেশ তার সেই গরিমা হারিয়ে
সংবিধানগতভাবেই একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়েছে। ফলতঃ বেড়েছে
অন্ধ-বিশ্বাস, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, যা দেশের মানবসম্পদের সুস্থ
বিকাশের পরিপন্থী।
সাম্প্রতিক কালে বাংলাদেশে
ধর্মনিরপেক্ষ দেশ গড়ার দাবিতে আন্দোলনরত ব্লগারদের বাংলাদেশ সরকার যেভাবে
গ্রেপ্তার করেছে, আমরা ‘হিউম্যানিস্টস অ্যাসোসিয়েশন’ এবং ‘ভারতীয় বিজ্ঞান ও
যুক্তিবাদী সমিতি’ এর পক্ষ থেকে তা চুড়ান্ত অমানবিক, অগণতান্ত্রিক বলে
মনে করি। আমরা চাই যে, বাংলাদেশ সরকার ওই ব্লগারদের নিঃশর্ত মুক্তি দিক
এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ে তোলার জন্য রাষ্ট্রশক্তি নিয়োজিত হোক।
ধন্যবাদ সহ –
১) সুমিত্রা পদ্মনাভন
সাধারন সম্পাদক
হিউম্যানিস্টস অ্যাসোসিয়েশন
পি -২ , ব্লক বি, কলকাতা-৭০০০৮৯
ওয়েব সাইটঃ www.humanistassociation.org
২) বিপ্লব দাস
সাধারন সম্পাদক
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
৭২/৮ দেবীনিবাস রোড , কলকাতা-৭০০০৭৪
ওয়েব সাইটঃ www.srai.org
Wednesday, August 15, 2012
যুক্তিবাদী সমিতির ডাইনিপ্রথা বিরোধী কাজকর্মের ওপর আলজাজিরা টিভির তথ্যচিত্র
গত ৪ এবং ৫ আগষ্ট পুরুলিয়া জেলায় এসেছিলেন তথ্যচিত্র পরিচালক
অর্ল্যান্ডো গুজম্যান। তারা কিছুদিন হল যুক্তিবাদী সমিতির ডাইনিপ্রথা বিরোধী
কাজকর্মের ওপর আলজাজিরা টিভির হয়ে একটি তথ্যচিত্র নির্মানে হাত দিয়েছেন। আগষ্ট
মাসের শুরুতে পুরুলিয়া জেলায় যুক্তিবাদী সমিতির অনুষ্ঠানসূচীতে দুটি উল্লেখযোগ্য
কাজ ছিল। ৪ তারিখ কপড়রা গ্রামে যুক্তিবাদী সমিতির কুসংস্কার বিরোধী অনুষ্ঠান ‘অলৌকিক
নয়, লৌকিক’ এবং ৫ তারিখে একজন ওঝার ভান্ডাফোঁড়। অর্ল্যান্ডো এবং তার
ভারতীয় সাথী বিবিসি নিউজের কল্পনা প্রধান সিদ্ধান্ত নিলেন, এই দুটি অনুষ্ঠানই
সরাসরি ক্যামেরাবন্দী করে রাখবেন।
মানবাজার ১ নম্বর
ব্লকের একেবারে পশ্চিমপ্রান্তের গ্রাম কপড়রা, যেখানে গত ২৮ মে,২০১২ লক্ষীমণি
কিস্কু নামের এক মহিলাকে ডাইনি অপবাদে অত্যাচার শুরু করে গ্রামের মাতব্বরেরা,
জরিমানা ধার্য্য হয় ৫০ হাজার টাকা, অনাদায়ে অবধারিত কুপিয়ে খুন। ওই মহিলার ওপর
অত্যাচার শুরু হয়েছে, এমনকি জরিমানার টাকা না দিতে পারলে তাকে মেরে ফেলা হতে পারে
শুনেই ওইদিন নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলার সদস্যরা
রাত প্রায় ১১ টা নাগাদ ওই গ্রামে গিয়ে পৌঁছায়। সেদিনও সাথে ছিল তথ্যচিত্র
নির্মাণকারীদের দলটি। সারা রাত ধরে বিভিন্ন ঝামেলার পর সকালে অবস্থা কিছুটা শান্ত
হয়, পুলিশ ততক্ষণে গ্রামে এসে কয়েকজনকে তুলে নিয়ে গেছে। পরদিন বিকেলে নিরাপত্তার
খাতিরে লক্ষীমণিকে তার বাবার বাড়ি বোরো থানার ঝগড়ুডিহ গ্রামে পৌঁছে দেওয়া হয়।
এরপর যুক্তিবাদী সমিতি
ওই গ্রামে জুলাই মাসে দু-দুবার কুসংস্কার বিরোধী অনুষ্ঠান করে। দু বারই ওই ব্লকের
বিডিও শ্রী সায়ক দেব হাজির ছিলেন। কিন্তু গ্রামবাসীদের পক্ষ থেকে আশানরূপ সাড়া
পাওয়া যায়নি। তা সত্বেও হার না মেনে আমরা ৪ তারিখের অনুষ্ঠানের জন্য ওই গ্রামটিকেই
বেছে নিয়েছিলাম কারন আমরা জানতাম মানুষ একদিন না একদিন সঠিক বুঝবেই।
অনুষ্ঠানের তিন দিন
আগে থেকেই কপড়রা গ্রামকে কেন্দ্র করে থাকা মহাড়া, বামুনঝোড়, ফুলঝোড়, পুনরুর মত সাত
আটটি গ্রামে ব্যানার, পোস্টার, মাইকে ঘোষনা ইত্যাদির মাধ্যমে কপড়রার মাঠে অনুষ্ঠানের
ব্যপারটি ব্যাপক ভাবে প্রচার করা হয়েছিল। সমিতির পুরুলিয়া জেলা সম্পাদক মধুসূদন
মাহাত তিনদিন ধরে একনাগাড়ে ওই গ্রামে ঘাঁটি গেড়ে পড়ে ছিলেন। ফলে দর্শকের সংখ্যা হল
বিপুল । আশেপাশের বহু গ্রাম থেকে প্রায় হাজার তিনেকের মত দর্শক পায়ে হেঁটে বা
সাইকেল, মোটর সাইকেল, ট্রাক্টরে চেপে এসে মাঠ ভরিয়ে তুললেন। যে কপড়রার মাঝি
মোড়লদের ভয়ে গ্রামবাসীরা এতদিন কুসংস্কার মুক্তির অনুষ্ঠানকে বয়কট করার কথা
ভাবছিল, তাদের অনেকেই এখন অন্যান্য গ্রামের লোকেদের দেখাদেখি এই অনুষ্ঠানে হাজির
হওয়ার কথা ভাবল। মাঝি-মোড়লদের চোখ রাঙানি যুক্তিবাদী আবেগের স্রোতে খড়কূটোর মত ভেসে
গেল। তারা সেখানে দেখল, তান্ত্রিক-গুনীনদের আগুনের ওপর দিয়ে হাঁটার কৌশল কিম্বা
আগুন খাওয়ার পেছনের রহস্য। কিভাবে মড়ার খুলি দুধ খেতে পারে- স-অব হাতে কলমে
ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হল তাদের। ওঝা-সখা-জানগুরুদের ডাইনি সাবস্ত্য করার হরেক
রকম কৌশলও সর্বসমক্ষে ফাঁস করে দেখানো হল সেখানে। যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে
দুধে খরিশ, কালো খরিশ, ময়াল, বালি বোড়া ইত্যাদি সাপ নিয়ে যাওয়া হয়েছিল। এই সাপগুলি
দেখিয়ে বিষধর সাপের সাথে নির্বিষ সাপের পার্থক্য, সাপের বিষ দাঁত, বিষ থলি, সর্পদংশনের
বিজ্ঞানসম্মত চিকিৎসা, বিষ ঝাড়তে ওঝাদের বুজরুকি ইত্যাদি সম্বন্ধে বিস্তারিত
বর্ণণা দেওয়া হল। সমগ্র অনুষ্ঠানে হাজির ছিলেন ব্লকের বিডিও শ্রী সায়ক দেব,
পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্যরা। কপড়রা সহ আশে পাশের গ্রামবাসীরা শপথ নিলেন
কুসংস্কারের বশবর্তী হয়ে আর গ্রামের নিরপরাধ ব্যাক্তিদের ডাইন বা ডাইনি অপবাদ
দেবেন না।
অনুষ্ঠান শেষে কপড়রা গ্রামের অধিবাসীদের সাথে ফের আলোচনায় বসা
হল লক্ষীমণি কিস্কুর বিষয়টি নিয়ে। তখন সন্ধ্যে নামতে চলেছে। গ্রামবাসীরা লক্ষীমণি
কে নিয়ে স্পষ্টতই দুভাগে বিভক্ত। দীর্ঘ দু ঘণ্টা ব্যাপী উত্তপ্ত আলোচনা এবং প্রবল
বাদানুবাদের পর সকলে একমত হল লক্ষীমনি এবং তার পরিবারকে গ্রামবাসীরা মেনে নেবে।
গ্রামে যাওয়া থেকে শুরু করে সারা দিনের সমস্ত কিছুই আলজাজিরার ক্যামেরা বন্দী হয়ে
থাকল।
পরদিন, অর্থাৎ ৫
আগষ্টের সকালে পুরুলিয়ারই পাড়া থানার লিপানিয়া গ্রামে যুক্তিবাদী সমিতির ২২ জন
সদস্য হানা দিল গুনীন অভিরাম মাহাতোর আস্তানায়। অভিরামের বাড়ির কাছে ছড়িয়ে ছিটিয়ে
কয়েকজন, বাকিরা মোটর বাইকে গ্রামের সীমানা বরাবর। অভিরাম রোজের মত সেদিনও তার কাছে
আসা দর্শনার্থীদের নিয়ে ব্যস্ত ছিলেন। কাউকে তেল পড়ার নিদান দিচ্ছেন তো কাউকে
জলপড়া। একটি জল ভর্তি থালাতে চাল ছড়িয়ে ভেসে থাকা চালের অবস্থান গুনে বলে দিচ্ছেন কোন
গ্রামের কে ডাইনি বা কার সমস্যার কী সমাধান। দর্শনার্থীর লাইনে ভক্ত সেজে থাকা
যুক্তিবাদী সমিতির সদস্য বঙ্কিম মুর্মু সস্ত্রীক এগিয়ে গেলেন। বঙ্কিমের স্ত্রী
কৌশল্যার সন্তানাদি হয়নি শুনে তিনি আবার জলে চাল ছড়িয়ে গুনে টুনে বললেন, ডাইনের
কারনেই এমনটা হচ্ছে। এখন সন্তান হওয়ার সম্ভাবনা নেই। ততক্ষণে দর্শকের ভিড়ে লুকিয়ে
থাকা বঙ্কিম-কৌশল্যার দুই বাচ্চা ছুটে এসেছে মা বাবার কোলে। অভিরাম বেকায়দায়।
মরিয়া অভিরাম তার সাঙ্গোপাঙ্গোদের নিয়ে রক্তচক্ষু প্রদর্শন শুরু করাতেই ভিড়ে মিশে
থাকা যুক্তিবাদী সমিতির সদস্যরা নিজেদের পরিচয়ে আত্মপ্রকাশ করল। খবর পেয়েই গ্রাম
ঘিরে থাকা আটটি মোটরবাইকে অপেক্ষারত যুক্তিবাদীরাও তান্ত্রিকের আস্তানায় হাজির। এলাকার
নিয়ন্ত্রন চলে এল যুক্তিবাদীদের হাতে। অবশেষে গুনীন তার সমস্ত অপরাধ স্বীকার করলেন
এবং ভবিষ্যতে একাজ আর করবেননা বলে প্রতিজ্ঞা করলেন। লিপানিয়া গ্রামের অধিবাসীদের
সামনে অভিরামের বুজরুকি ফাঁস করা হল এবং অভিরামকে নিয়ে তারা কি সিদ্ধান্ত নেন সেটি
গ্রামবাসীদের ওপরেই ছেড়ে আসা হল। কোলে দুই সন্তান নিয়ে ক্যামেরার সামনে দিয়ে
বেরিয়ে গেলেন বঙ্কিম মুর্মু ও কৌশল্যা মুর্মু।
এই দুদিনের
অনুষ্ঠানে সক্রিয় ভুমিকায় ছিলেন যুক্তিবাদী সমিতির কাঁটাবেড়া শাখা, আদ্রা শাখা,
মানবাজার শাখা, বান্দোয়ান শাখা, পুরুলিয়া সদর শাখা, বাঁকুড়া সদর শাখা এবং
হিউম্যানিষ্টস অ্যাসোসিয়েশনের আদ্রা শাখার সদস্যরা।
Subscribe to:
Posts (Atom)



